বৃহস্পতিবার, ০৫:২৩ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা

ক্ষমতায় এলে কাউকে ছাড় দেওয়া হবে না: রুমিন ফারহানা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানা সরকারের উদ্দেশে বলেছেন, ‘নিজের দেশের মানুষে দিকে বন্দুক তাক করেন তাই না? আমরা ক্ষমতায় এলে সব হিসাব নেব। কাউকে ছাড় দেওয়া হবে না।’ আজ শনিবার দুপুরে কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘২০২৪ সালে নাকি তারা (আওয়ামী লীগ) ইভিএম নাটক দেখাবে। যতই নাটক করেন কাজ হবে না। আমরা নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচনে যাবো।’

তিনি বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দুর্ভিক্ষ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। কী ভাবছেন, দেশের মানুষের চিন্তার ক্ষমতা নেই? এগুলা ভাববেন না। দেশের মানুষ সব বোঝে। মানুষ এখন আর পুলিশের গুলি ভয় পায় না। বাস, ট্রাক, লঞ্চ বন্ধ করে লাভ নেই। মানুষ হেঁটে চলে যাবে। রিকশায় যাবে। দুই কাঁধে ভর দিয়ে যাবে। দেখা হবে পল্টনে।’
এদিন বেলা ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে টাউন হল মাঠে এই সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

কুমিল্লা মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর বিএনপি সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সি ও কুমিল্লা দক্ষিণ বিএনপি সদস্যসচিব মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াসিন।

জানা গেছে, নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই টাউন হল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। সমাবেশকে কেন্দ্র করে কয়েকদিন আগে থেকেই টাউন হল মাঠে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। বাকিরা আজ ভোর থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। মাঠে জায়গা না পেয়ে সড়কেও অবস্থান নিয়েছেন অনেকে।

এ ছাড়া মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন করে কোনো মিছিল টাউন হল মাঠে প্রবেশ করতে পারছে না। উপস্থিত নেতাকর্মীরা কান্দিরপাড় পূবালী চত্বর, লিবার্টি মোড়, রামঘাটলায় অবস্থান নিচ্ছেন।

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি, দলের পাঁচ নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে এ গণসমাবেশ করছে।

এর আগে গত ১২ অক্টোবর চট্টগ্রামে প্রথম গণসমাবেশ হয়। পরে ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর ও সিলেটে সমাবেশ হয়। আগামী ৩ ডিসেম্বর রাজশাহী ও ঢাকায় ১০ ডিসেম্বর গণসমাবেশ হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com