বৃহস্পতিবার, ০৬:০২ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

এমন কর্মসূচি ঘোষণা করব না, যাতে জনগণের কষ্ট হয় : মির্জা ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৬৭ বার পঠিত

১০ ডিসেম্বর বিএনপির চূড়ান্ত আন্দোলন নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আশ্বস্ত করতে চাই, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশে এমন কোনো কর্মসূচি ঘোষণা করব না, যাতে জনগণের দুর্ভোগ ও কষ্ট হবে।

বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সরকার সব সময় দুঃস্বপ্ন দেখছে। এই বুঝি তাদের পতন হবে। তত্ত্বাবধায়ক সরকার না দিলে আন্দোলনের পরে সরকার পালানোর পথ খুঁজে পাবে না।

মির্জা ফখরুল বলেন, শত বাধার পরও বিএনপি কোথাও সহিংসতা করেনি। কিন্তু সরকার পরিকল্পিতভাবে সবখানে বাধা দিচ্ছে। সরকার বালখিল্য আচরণ করছে। আওয়ামী লীগের লোকেরা মাস্তানের মতো আচরণ করছে। আওয়ামী লীগ একটা গোয়েন্দানির্ভর দলে পরিণত হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ খুলেছে। বাংলাদেশের ভোট ব্যবস্থা নিয়ে জাপানের রাষ্ট্রদূত সত্য কথা বলেছেন। আর সরকারের পায়ের নিচে মাটি না থাকায় তারা উল্টা-পাল্টা কথা বলছে।

তিনি বলেন, নতুন করে সরকার জঙ্গি ইস্যু তৈরি করতে চায়। সরকার এসব করে সাধারণ মানুষের ওপর নির্যাতন করতে চায়। অগ্নি সন্ত্রাসের ইতিহাস পুরাটাই আওয়ামী লীগের। অগ্নি সন্ত্রাসের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। সরকার আমাদের গণতন্ত্রের ছবক দেয়। কিন্তু আমাদের কর্মসূচির আগে লিফলেট বিতরণেও হামলা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com