রবিবার, ১১:১৭ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

চট্টগ্রাম বিমানবন্দর থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৩৯ বার পঠিত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার কর্মকর্তাদের অভিযানে সাড়ে চার কোটি টাকা মূল্যের ৫৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে এই অভিযান পরিচালিত হয়।

শুল্ক গোয়েন্দা সংস্থা জানায়, সংস্থাটির মহাপরিচালকের গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট সার্কেল, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রাম এবং এয়ারফ্রেইট সার্কেল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকার কর্মকর্তাগণের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়।

সংস্থা আরো জানায়, গঠিত টিম সকাল ৮টা ২৮ মিনিটে দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আগত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তল্লাশী করে। একপর্যায়ে বিমানের একটি সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো স্বর্ণবার আকৃতির একটি বান্ডেল পাওয়া যায়। ওই বান্ডেল খুলে তাতে ৫৬ পিস স্বর্ণবার পাওয়া যায় । যার মোট ওজন ছয় দশমিক ৫২৪ কেজি। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে চার কোটি টাকা। দি কাস্টমস এ্যাক্ট ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্বর্ণবারসমূহ মালিকবিহীন পাওয়া গেলেও পতেঙ্গা মডেল থানায় ফৌজদারী মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও সূত্র জানায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com