বৃহস্পতিবার, ০৩:৫১ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

‘আইএমএফের ঋণ নেব, তবে কঠিন শর্তে নয়’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৯৬ বার পঠিত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘কঠিন শর্ত’ মেনে বাংলাদেশ সরকার ঋণ নেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে কঠিন শর্ত কী, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ কথা বলেন।

আইএমএফর প্রতিনিধি দল দুই সপ্তাহ ধরে বাংলাদেশে অবস্থান করছে এবং তারা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে। তাদের ঋণের বিষয়ে আপনারা কী ভাবছেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল বলেন, ‘আইএমএফের ঋণ আমরা গ্রহণ করব, তবে কঠিন শর্ত মেনে নেব না।’
তিনি বলেন, ‘তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। যেটা যৌক্তিক সেটাই হবে। এই মুহূর্তে টাকা নিতে হবে, এর কোনো বিকল্প নেই। অর্থ আমরা নেব, তবে কঠিন শর্তে নয়।’

‘আইএমএফ যে শর্তগুলোর কথা আগেই বলেছে, সে বিষয়ে আমরা অবগত। দেশের স্বার্থে আঘাত করবে, এমন কোনো শর্ত আমরা মেনে নেব না’, যোগ করেন সেতুমন্ত্রী।

এ সময় দেশ থেকে যে টাকা পাচার হয়েছে এগুলো উদ্ধারের জন্য সরকার কী করছে-জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং খতিয়ে দেখছে, যেটা বলা হচ্ছে বাস্তবে তা কতটা সত্য এবং পাচার করলে কোথায় করা হয়েছে; খোঁজখবর নিয়েই বলা যাবে আসল কথা।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com