শুক্রবার, ০৬:৩২ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

অর্থ আত্মসাতের মামলায় ই-ক্যাবের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৫৭ বার পঠিত

অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ওমেন এন্টারপ্রেনার্স ফোরামের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক ভুক্তভোগীর সঙ্গে ৫ লাখ টাকার প্রতারণার অভিযোগের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার মাহফুজা আক্তারকে আদালতে পাঠানো হবে বলেও জানান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
জানা যায়, চেক জালিয়াতি বা এনআই অ্যাক্ট মামলা করার পরিপ্রেক্ষিতে সমন জারি করে থানায় নির্দেশনা পাঠিয়েছে আদালত।প্রতারণা মামলায় তার নামে ওয়ারেন্ট হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। এক ভুক্তভোগীর সঙ্গে ৫ লাখ টাকার প্রতারণার অভিযোগের মামলায় তার বিরুদ্ধে ১৩৮ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com