বৃহস্পতিবার, ০৪:১৪ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

টেম্বা বাভুমাকে ‘ঘরের হাতি’ বললেন টম মুডি

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২০৪ বার পঠিত

সেমিফাইনালের খুব কাছে গিয়েও নেদারল্যান্ডসের কাছে হেরে আর পা রাখা হয়নি সেমিফাইনালে। আরো একবার স্বপ্ন ভঙ্গের বেদনা বুকে চেপে দেশের বিমান ধরতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। অথচ শক্তির বিচারে দক্ষিণ আফ্রিকা ছিল এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার। তবে ‘পঁচা শামুকে পা কেটে’ সুপার টুয়েলভ পর্ব থেকেই বাদ পড়েছে প্রোটিয়ারা।

দলের এমন ব্যর্থতায় সম্পূর্ণ দায় উঠছে অধিনায়ক টেম্বা বাভুমার কাঁধে। পুরো আসর জুড়েই সতীর্থদের তুলনায় বিপরীতমুখী ছিল তার পারফরম্যান্স। ৫ ম্যাচে রান করেছেন ৭০। গড় ১৭.৫০, স্ট্রাইকরেট ১১২.৯০। যেখানে এক ম্যাচেই করেছেন ৩৬ রান। এই যখন অবস্থা তখন বাভুমার সমালোচনা হওয়াটাই অস্বাভাবিক কিছু নয়।

তবে এবার এক পা এগিয়ে গেলেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও বিশ্ব ক্রিকেটের পরিচিত টম মুডি। অধিনায়ক টেম্বা বাভুমাকে দক্ষিণ আফ্রিকার জন্য ‘ঘরে থাকা হাতি’ বলে অবিহিত করেছেন মুডি।

ইএসপিএন ক্রিকইনফোর টি-টোয়েন্টি টাইম আউট শো-তে মুডি বলেন, ‘কোনো সন্দেহ ছাড়াই টেম্বা বাভুমা হলো দক্ষিণ আফ্রিকার ‘ঘরের হাতি’। বেঞ্চে বসে থাকা আরো ভালো খেলোয়াড় আছে যাদের এখন সুযোগ পাওয়া উচিত ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com