বুধবার, ০৪:৩৬ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে? ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও আ. লীগের ২ নেতা গ্রেপ্তার গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে….. তথ্যমন্ত্রী ১৬ জেলায় বন্যার পূর্বাভাস ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি শ্রীপুরে পোশাক কারখানায় ৮০ শ্রমিক হঠাৎ অসুস্থ কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন ‘বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

বিএনপি নেতা সুলতানার ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২০৫ বার পঠিত

জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এ মামলায় বিএনপির এই নেতাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

আজ রোববার পল্টন মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মু. আশরাফুল আলম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সুলতানাকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন ।

সুলতানা আহাম্মেদ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক এবং সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য। তার নামে পল্টন মডেল থানায় আজ ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৫, ২৯, ৩১ ও ৩৫ ধারায় মামলা হয়েছে।
রাজধানীর গুলাশানের বাসা থেকে সুলতানাকে আটক করেছে র‌্যাব-৩। আজ তাকে আদালতে তোলা হয়।

সুলতানার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হেয় প্রতিপন্ন’ করতে ‘বিদ্বেষ ও উসকানিমূলক বক্তব্য’ দিয়েছেন এবং ‘বিচার বিভাগকে হেয়’ করে বক্তব্য দিয়েছেন। গত ১ নভেম্বর বিএনপির কর্মসূচিতে তিনি এমন বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে।

এতে আরও বলা হয়েছে, সুলতানা ‘তার নিজ দলীয় কেন্দ্রীয় নেতাদের পরামর্শে পূর্ব পরিকল্পিতভাবে’ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সম্পর্কে বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচার করার মাধ্যমে তাদের মানহানী করেছেন এবং ‘দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার মত বক্তব্য দিয়েছেন।

মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে জড়িত মূল মদদদাতা ও চক্রান্তকারীদের গ্রেপ্তারের স্বার্থে সুলতানা আহাম্মেদকে ৭ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com