শুক্রবার, ০৫:৩০ অপরাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন ও নববর্ষের পূর্ণমিলনী অনুষ্ঠিত আগৈলঝাড়ায় দোয়া–মোনাজাতের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী যাত্রা শুরু গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব হাসিনা যুগের সমাপ্তি? আল জাজিরাকে জয় বললেন, ‘সম্ভবত তাই’ দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনে নির্বাচনী যাত্রা শুরু গৌরনদীতে সংবাদ সম্মেলন ব্যবসায়ীর ভূল আর অসঙ্গতিতে ভরা দলিল দেখিয়ে বাড়িঘর দখলের পায়তারা করছে আপন চাচা হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু এবার আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু

বরিশালে সমাবেশের অনুমতি পেল বিএনপি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৭৫ বার পঠিত

আগামী ৫ নভেম্বর বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপিকে বিভাগীয় গণসমাবেশের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ।

তিনি  বলেন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ ও আমিসহ কয়েকজন বিকেল ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে যাই। সেখানে আমরা বরিশাল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করি। তিনি মৌখিকভাবে বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যান) সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন। এখন আমরা সেখানে সমাবেশের আয়োজন নিয়ে কাজ শুরু করবো।

এদিকে বরিশাল মহানগর বিএনপির সদস্যশ সচিব মীর জাহিদুল কবির জাহিদ সাংবাদিকদের বলেন, আমরা বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যানে) সমাবেশের জন্য অনুমতি চেয়েছিলাম। বিকেল ৩টার দিকে ডিসি সাহেব ফোন করে অনুমতির বিষয়টি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি। সেইসঙ্গে খুদে বার্তা দেওয়া হলেও তিনি তার কোনো উত্তর দেননি। তবে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৭ নভেম্বর একটি অনুষ্ঠান রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী যুক্ত থাকবেন। এ কারণে বঙ্গবন্ধু উদ্যানের একটি অংশ ছেড়ে দিয়ে বিএনপিকে সমাবেশ করার জন্য বলা হয়েছে। সেইসঙ্গে অনুমতি পাওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটবে না এমন আশ্বাসও দিতে হয়েছে বিএনপি নেতাদের।

এদিকে সমাবেশের আগের দিন ৪ নভেম্বর ও সমাবেশের দিন ৫ নভেম্বর বরিশালে বাস ও থ্রি-হইলার যানবাহন মালিক-শ্রমিক ধর্মঘটের ডাক দেওয়ায় বিপাকে পড়েছেন নেতাকর্মীরা। বিএনপি নেতারা জানিয়েছেন, ইতোমধ্যে মহানগরের বাইরের ৬ জেলার দূর-দূরান্তের নেতাকর্মীরা বরিশালে আসতে শুরু করেছেন। অনেকেই হোটেলে উঠছেন, আবার অনেকেই আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তবে বরিশাল মহানগরের আশপাশের নেতাকর্মীরা হেঁটে হলেও সমাবেশে আসবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, আমরা সরকার পতন আন্দোলনের যুদ্ধে নেমেছি। মুক্তিযুদ্ধের সময়ে মানুষকে দেশ রক্ষায় ঠেকানো যায়নি। এ যুদ্ধেও সরকারের কোনো কৌশলই জনসমাবেশে মানুষ আসা রোধ করতে পারবে না। তা আপনারা (সাংবাদিক) দেখবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com