রবিবার, ০৪:১৮ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মানুষের উন্নত জীবনযাপনের সুযোগ দিতে হবে : আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৫৪ বার পঠিত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও যুদ্ধের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, তাদের উন্নত জীবনযাপনের সুযোগ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাই, এই যুদ্ধ বন্ধ করতে হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, মানুষের জীবনযাপনের সুযোগ থাকতে হবে।’

সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উন্নত সুযোগ-সুবিধা তৈরির লক্ষ্যে পায়রা বন্দরে ক্যাপিটাল ড্রেজিংসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধন করা অন্য প্রকল্পের মধ্যে রয়েছে আটটি জাহাজ, ছয় লেনের সংযোগ সড়ক ও একটি সেতু নির্মাণ।

প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উন্নত দেশসহ গোটা বিশ্ব তীব্র জ্বালানি ও বিদ্যুৎ সংকটের সম্মুখীন।

তিনি বলেন, ‘এর প্রভাব আমরাও ভোগ করছি। কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞার প্রভাবে হঠাৎ করেই সবকিছুর দাম বেড়ে যায়।’

শেখ হাসিনা পর্যবেক্ষণ থেকে বলেন, জনসাধারণ এর ক্ষতির শিকার হচ্ছে। তারা যন্ত্রণায় কাতর। আমি জানি না কে মুনাফা করছে… যারা অস্ত্র উৎপাদন ও ব্যবসা করছে তারাই হতে পারে। কিন্তু শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের সাধারণ মানুষ অনেক কষ্টে আছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌপরিবহন সচিব মো: মোস্তফা কামাল ও পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল।

অনুষ্ঠানে পায়রা বন্দরের উন্নয়নের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com