শনিবার, ০২:৪৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গুগল-মাইক্রোসফটের মুনাফায় মন্থর গতি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৩৭ বার পঠিত

প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেট ও মাইক্রোসফটের বিক্রয় মুনাফায় তীব্র মন্থর গতি দেখা দিয়েছে। যার ফলে অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গুগল ও ইউটিউবের প্রধান কোম্পানি অ্যালফাবেট জানিয়েছে, সেপ্টেম্বরসহ গত তিন মাসে মাত্র ছয় শতাংশ বিক্রয় মুনাফা বৃদ্ধি পেয়ে হয়েছে ছয় হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। কারণ, কোম্পানিগুলো তাদের বিজ্ঞাপন বাজেট কমিয়েছে।

মহামারীর সময়টি যদি বাদ দেয়া হয় তাহলে গত এক দশকে মার্কিন এই টেক জায়ান্ট সবচেয়ে দুর্বল ত্রৈমাসিক বৃদ্ধি দেখেছে।

মাইক্রোসফট জানিয়েছে যে কোম্পানিটির কম্পিউটার ও অন্যান্য প্রযুক্তির চাহিদা দুর্বল হয়েছে।

কোম্পানিটির বিক্রয় ১১ শতাংশ বেড়ে আয় হয়েছে পাঁচ হাজার ১০ কোটি মার্কিন ডলার। যা গত পাঁচ বছরে সবচেয়ে ধীর গতির আয় বৃদ্ধি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি উল্লেখ করেছে, মূল্য ও সুদের হার বৃদ্ধির সাথে সাথে বিশ্বব্যাপী ভোক্তা ও ব্যবসাগুলো হ্রাস পাচ্ছে। যা বৈশ্বিক মন্দার আশঙ্কা জাগিয়েছে বাজার বিশ্লেষকদের মধ্যে।

মার্কিন ডলারের শক্ত অবস্থার কারণে আমেরিকান বহুজাতিকদের ক্ষতি হচ্ছে। যা বিদেশে পণ্য বিক্রি করা আরো ব্যয়বহুল করে তুলেছে।

গত ত্রৈমাসিকে অ্যালফাবেটের মুনাফা ৩০ শতাংশ কমে হয়েছে এক হাজার ৩৯০ কোটি মার্কিন ডলার। কারণ ইউটিউবের বিজ্ঞাপন হতে আয় প্রথমবারের মতো কমেছে।

টানা পাঁচ ত্রৈমাসিকে কোম্পানিটির বিক্রয় বৃদ্ধি মন্থর হয়েছে।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com