বৃহস্পতিবার, ১০:০৬ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

প্রধানমন্ত্রীর ২৬ অক্টোবরের অনুষ্ঠান স্থগিত210160

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৫৯ বার পঠিত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৬ অক্টোবরের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পরামর্শক আবদুল কাদের খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ২৬ অক্টোবরের প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এদিন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের আওতাধীন বিভিন্ন অবকাঠামো ও শিল্পকারখানার উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক এই দুর্যোগের ফলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

আবদুল কাদের জানান, পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের নতুন তারিখ নির্ধারণ করে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। অনুষ্ঠান স্থগিতের ফলে সংশ্লিষ্ট সবার অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য বেজার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একসঙ্গে বাণিজ্যিক উৎপাদনের জন্য ১৪টি শিল্পকারখানা ও ২৯টি কারখানার নির্মাণ কাজ শুরু হচ্ছে। আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব ইপিজেডে শিল্পকারখানা ও অবকাঠামোর উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com