শুক্রবার, ০৫:৫৫ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ভোটকক্ষে ‘সিসি ক্যামেরা’ স্থাপনের বিষয়ে ব্যাখ্যা দিল ইসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৬৩ বার পঠিত

ভোটকক্ষের গোপন বুথে সিসি ক্যামেরা বসিয়ে কে কাকে ভোট দিচ্ছে তা দেখা মানুষের ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। সিসি ক্যামেরার জন্য ভোটার কাকে ভোট দিলেন তা দেখার কোনো সুযোগ নেই। আজ রোববার ‘ভোটকক্ষের গোপন বুথে সিসি ক্যামেরা স্থাপন নিয়ে’ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদের ব্যাখ্যা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা-৫ শূন্য আসনের নির্বাচনের কার্যক্রম মনিটরিংয়ের জন্য নির্বাচন কমিশন ভোটকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করেছিল। গোপন কক্ষে ভোটার কাকে ভোট দিলেন তা দেখার কোনো সুযোগ নেই। তবে গোপনকক্ষে ভোটারের সঙ্গে কেউ প্রবেশ করল কি না বা ভোটার ছাড়া অন্য কেউ প্রবেশ করল কি না, একই সঙ্গে একাধিক ব্যক্তি প্রবেশ করল কি না, ভোট প্রদানের সময় কেউ উঁকি দিয়ে দেখে কি না বা পাশে দাঁড়িয়ে কোনো নির্দেশ দেন কিনা তা দেখতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইভিএম-এ কিভাবে ভোট দিতে হয় সে বিষয়ে আগেই প্রচারণা করা হয়েছে। এছাড়া একজন ভোটারকে ভোট দেওয়ার জন্য গোপনকক্ষে প্রবেশের আগেই সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাগণ ডামি ব্যালট ইউনিট দেখিয়ে দেন কিভাবে ভোট দিতে হবে। কাজেই ভোট কিভাবে দিতে হবে এটা দেখানোর জন্য ভোটারের সঙ্গে গোপনকক্ষে অন্য কারো প্রবেশের সুযোগ নেই।
গণপ্রতিনিধিত আদেশ, ১৯৭২ এর ৩১৭ ধারা অনুযায়ী ভোটার দৃষ্টিপ্রতিবন্ধী বা অক্ষম ব্যক্তি প্রিজাইডিং অফিসার ওই ভোটারের পছন্দমতো বা তার বিশ্বস্ত ব্যক্তিকে ভোট দিতে সাহায্য করার জন্য গোপন কক্ষে নিতে পারবেন। তার সঙ্গে কোনোভাবেই কোনো ভোটগ্রহণকারী কর্মকর্তা, এজেন্ট বা অন্য কেউ গোপন কক্ষে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ বিষয়টি খুবই স্পষ্ট যে ভোটকক্ষে সিসি ক্যামেরা স্থাপনে কোনোক্রমেই ভোট প্রদানের গোপনীয়তা নষ্ট হয়নি।

সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ব্যাঘাত ঘটে এমন বিভ্রান্তিকর বক্তব্য না দিয়ে আইন অনুযায়ী যথাযথভাবে নির্বাচন পরিচালনায় সহায়তা করার জন্য নির্বাচন কমিশন সকলের প্রতি আহ্বান জানায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com