শনিবার, ১২:৪৬ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

‘উন্নয়নের গণতন্ত্র’ নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে: জি এম কাদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৮৮ বার পঠিত

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়।

আজ বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জি এম কাদেরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন ডা. মঞ্জুর এ খোদা। এ সময় তাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন জি এম কাদের।

তিনি বলেন, গণতন্ত্র নিশ্চিত হলে দেশের উন্নয়ন, সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র নিশ্চিত হলেই গণমানুষের সকল অধিকার নিশ্চিত হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের সকল অধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টির রাজনীতি।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, কেউ কেউ ‘উন্নয়নের গণতন্ত্র’ নামে গণতন্ত্রের অপব্যাখ্যা দিতে চায়। তাদের বক্তব্য, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আসলে উন্নয়নের গণতন্ত্র নামে কোনো কিছুই নেই। উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সাথে প্রতারণা চলছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, জাতীয় ছাত্র সমাজের শাহ ইমরান রিপন, মারুফ আহমেদ প্রিন্স ও মো. সৌরভ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com