মঙ্গলবার, ০২:৪৮ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনে আগৈলঝাড়ায় উপজেলা’র সাবেক চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার গৌরনদীতে সালিশের দুই দিন পর যুবতীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

প্রাথমিকের জন্য কেনা হচ্ছে ৭৮ কোটি টাকার বই

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৫৮ বার পঠিত

শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করতে প্রাথমিক ও গণশিক্ষার জন্য ২ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ৯৯০ কপি পাঠ্যপুস্তক কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য খরচ ধরা হয়েছে ৭৮ কোটি ৬৮ লাখ ১৩ হাজার ৯১০ টাকা।

বুধবার (১৯ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রাহাত আনোয়ার।

তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মাধ্যমে ২৪টি দর দাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ৭৮ কোটি ৬৮ লাখ ১৩ হাজার ৯১০ টাকায় ২ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ৯৯০ কপি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

অতিরিক্ত সচিব জানান, আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৩তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩১তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সরকারি ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৪টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ২টি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১টি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল। সবগুলো অনুমোদন হয়েছে।

ক্রয় কমিটির অনুমোদিত ৪টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৭ কোটি ১৫ লাখ ৫ হাজার ৪১০ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ২৬৭ কোটি ৭১ লাখ ৬৩ হাজার ৯১০ টাকা এবং দেশীয় ব্যাংক ঋণ ৭৩৯ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।

এর আগে গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করতে ২০২৩ শিক্ষাবর্ষের জন্য ১১ কোটি ২০ লাখ ১ হাজার ৪৭৪টি পাঠ্যপুস্তক কেনার অনুমোদন দেয় সরকার।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের এ পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এতে ব্যয় ধরা হয় ৪৮৯ কোটি ২৫ লাখ ২৮ হাজার ৯২৬ টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com