রবিবার, ০৩:১৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বান্দরবানে বন্য হাতির আক্রমণে ২ বিজিবি সদস্য হতাহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২২৩ বার পঠিত

বান্দরবানে বন্য হাতির আক্রমণে আব্দুল মান্নান (৫৩) নামে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তহিদুল ইসলাম নামের অপর এক বিজিবি সদস্য আহত হয়েছেন। তাকে কক্সবাজারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহত মান্নান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া বর্ডার অবজারবেশন পোস্টে (বিওপি) নায়েব সুবেদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মিয়ানমার থেকে চোরাকারবারীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু প্রবেশ করাচ্ছে এমন খবরে বিজিবির একটি টহল দল অভিযান শুরু করে। পথিমধ্যে বন্য হাতির দল বিজিবির টহল দলের সামনে পড়ে। এতে বাকিরা পালিয়ে রক্ষা পেলেও আব্দুল মান্নান একটি হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্টু সাহা সাংবাদিকদের জানিয়েছেন, রাতে বিজিবি সদস্যের লাশ উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি ব্যাটেলিয়ন সদরে নিয়ে আসা হয়েছে। এদিকে বন্য হাতির উৎপাতে নাইক্ষ্যংছড়ির কয়েকটি এলাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com