রবিবার, ১২:৪৭ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী খাদ্য সঙ্কট থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী খাদ্য সঙ্কট থেকে বাংলাদেশকে রক্ষা করতে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং অনাবাদি জমিকে কৃষিকাজে ব্যবহারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের অবশ্যই খাদ্যের অপচয় বন্ধ করতে হবে এবং নিজেদের খাদ্য তৈরি করতে হবে। আমরা যদি সবাই মিলে কাজ করি, তাহলে বাংলাদেশ এই (বিশ্বব্যাপী খাদ্য সঙ্কটের) প্রভাবের সম্মুখীন হবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস।’

সোমবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সকলকে অনুরোধ করতে চাই কোনো খাবার নষ্ট না করতে এবং খাদ্য উৎপাদন বাড়াতে। আপনার যে জমি আছে তা চাষ করুন। আমরা আসন্ন বিশ্বব্যাপী খাদ্য সঙ্কটের লক্ষণ দেখছি। বাংলাদেশকে এই দুর্যোগ থেকে রক্ষা করতে হবে।’

তিনি বলেন, তার সরকার বাংলাদেশে পুষ্টিকর, সুষম ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। যেহেতু বিশ্বে এ ধরনের খাদ্যের চাহিদা বাড়ছে, তাই উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ লাভবান হতে পারে।

এ বছর রোববার (১৬ অক্টোবর) ‘কাউকে পশ্চাতে রেখে নয়। বিশ্বজুড়ে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব খাদ্য দিবস পালিত হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বর্তমান সঙ্কটময় পরিস্থিতির মধ্যে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সঠিকভাবে এই সময়োপযোগী থিমটি বেছে নিয়েছে।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী ও কৃষি সচিব সায়েদুল ইসলাম।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com