রবিবার, ০৯:০০ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইউরোপসহ অনেক দেশে বেড়েছে পোশাক রপ্তানি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৬ বার পঠিত

বাংলাদেশের পোশাকের অন্যতম প্রধান গন্তব্য ইউরোপে রপ্তানি বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য রপ্তানি ২৩ শতাংশ বেড়েছে। ইইউ ছাড়াও বিশ্বের অনেক দেশেই বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি। আজ বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যে বিষয়টি জানা যায়।

ইপিবির তথ্য অনুযায়ী, গত জুলাই ও আগস্ট মাসে ইইউ’র বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ২৩ দশমিক ২১ শতাংশ বেড়েছে। এ দুই মাসে ইউরোপীয় ইউনিয়নে দেশের পোশাক রপ্তানি ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

ইইউভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি সবচেয়ে বেশি বেড়েছে ফ্রান্সে, যা ৩৭ দশমিক ৭৩ শতাংশ। এ ছাড়া জার্মানিতে পোশাক রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ১৪ শতাংশ, স্পেনের বাজারে ২৪ দশমিক ৫২ শতাংশ। ইইউ’র অন্যান্য দেশেও পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ইতিবাচক রয়েছে।
ইপিবি জানিয়েছে, ইইউ’র পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারেও বেড়েছে পোশাক রপ্তানি। গত দুই মাসে ১ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫২ শতাংশ বেশি।

ইইউ থেকে বেরিয়ে যাওয়া যুক্তরাজ্যেও বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি, যা ৩৫ দশমিক ৬৪ শতাংশ। কানাডায় পোশাক রপ্তানি বেড়েছে ১৮ দশমিক ৪৯ শতাংশ।

এদিকে, বাংলাদেশের পোশাক জাপানে রপ্তানি বেড়েছে ২৫ দশমিক ৮১ শতাংশ, ভারতে রপ্তানি বেড়েছে ৯৮ দশমিক ৯২ শতাংশ।

ইইউ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়লেও কমেছে চীন ও রাশিয়ায়। চীনে রপ্তানি কমেছে ১৩ দশমিক ২১ শতাংশ, আর রাশিয়ায় কমেছে ৫৮ দশমিক ২৯ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com