রবিবার, ১১:৫০ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঢাবির সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম শেষ হচ্ছে কাল লিটারপ্রতি সয়াবিন তেলের দাম বাড়ল যত তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু তূর্যের মৃত্যুতে শারমিনের প্যারোলে মুক্তি চায়নি পরিবার: রাশেদ খাঁন মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩০ তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে ১৫ বছরের চুক্তি কাল বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির ‘বিস্ফোরক’ আবিষ্কার গোপন রাখছে এআই প্রতিষ্ঠানগুলো! জাজিরায় বিএনপির সমাবেশস্থল ভাঙচুর, শতাধিক ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও স্কুলে সামরিক বিমান হামলা

বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির ‘বিস্ফোরক’ আবিষ্কার গোপন রাখছে এআই প্রতিষ্ঠানগুলো!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

ব্যাংক, সরকার ও গোয়েন্দা সংস্থার গোপন তথ্য সুরক্ষার ভিত্তি নাড়িয়ে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন কোনো আবিষ্কার। কয়েক মাসের মধ্যেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন গণিত ও কম্পিউটার বিজ্ঞানের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা। তাদের ধারণা, শক্তিশালী এআই মডেলগুলো এনক্রিপশন বা তথ্য সংকেতায়নের সঙ্গে সম্পর্কিত কয়েক দশকের পুরোনো জটিল গাণিতিক সমস্যার সমাধান করে ফেলতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি এআই প্রতিষ্ঠানগুলো।

তাত্ত্বিক কম্পিউটারবিজ্ঞানী স্কট অ্যারনসন ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে বলেছেন, এআই প্রতিষ্ঠানগুলোর হাতে ক্রিপ্টোগ্রাফি বা গোপন তথ্য সুরক্ষার পদ্ধতি নিয়ে বড় ধরনের আবিষ্কার থাকার বিষয়ে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জোরালো গুঞ্জন রয়েছে। তার আশঙ্কা, এআই যদি এনক্রিপশন ভাঙার নতুন কোনো কৌশল বের করে থাকে, তাহলে ব্যাংক লেনদেন, কূটনৈতিক বার্তা ও ব্যক্তিগত ইমেইলের মতো গোপন তথ্য সহজেই উন্মুক্ত হয়ে যেতে পারে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কম্পিউটারবিজ্ঞানী স্টিভেন মারডক বলেন, এআই যে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করতে পারে না, সেই ধারণা এখন ভুল প্রমাণিত হয়েছে। ফলে এআইয়ের সক্ষমতার সীমা কোথায়, তা আর স্পষ্ট নয়।

গণিতবিদ মার্কাস ডু সাউটোয় বিবিসি রেডিও ফোরকে বলেন, সাম্প্রতিক আবিষ্কারগুলোর বিস্তৃত প্রভাব এখনো অজানা। তবে এনক্রিপশন ব্যবস্থার মূল ভিত্তি নিয়ে উদ্বেগ রয়েছে। তার মতে, এআই হয়তো এমন কোনো সমস্যার সমাধান করে ফেলেছে, যার কথা প্রকাশ্যে আসেনি।

এত দিন ধারণা করা হচ্ছিল, কোয়ান্টাম কম্পিউটার তৈরি হলে প্রচলিত এনক্রিপশন অ্যালগরিদম ভেঙে ফেলা সম্ভব হবে। তবে সেই প্রযুক্তি বাস্তবে এমন সক্ষমতা অর্জন করতে আরও কয়েক বছর লাগতে পারে। এ কারণে সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কোয়ান্টাম কম্পিউটার-প্রতিরোধী এনক্রিপশন তৈরির কাজ করছিল, যার লক্ষ্য ছিল ২০৩২ সাল। কিন্তু এআইয়ের সাম্প্রতিক অগ্রগতি সেই সময়সীমা আরও এগিয়ে আনতে পারে।

অ্যারনসনের ধারণা, এআই হয়তো এনক্রিপশন ভাঙার নতুন পদ্ধতি আবিষ্কার করেছে, অথবা প্রমাণ করেছে যে এমন কোনো সহজ পদ্ধতি নেই। দ্বিতীয় সম্ভাবনাটি সত্য হলে প্রচলিত নিরাপত্তাব্যবস্থা আগের ধারণার চেয়েও শক্তিশালী বলে প্রমাণিত হতে পারে।

এদিকে, ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি এআই প্রতিষ্ঠানের সম্ভাব্য আবিষ্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নতুন মডেল প্রকাশের ক্ষেত্রে ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মতো প্রতিষ্ঠানকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন আবিষ্কার থাকলেও তাৎক্ষণিকভাবে বিশ্বজুড়ে নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়বে, এমন নয়। সারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান উডওয়ার্ডের মতে, ব্যাংক ও সরকারগুলোকে দ্রুত নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করার সক্ষমতা রাখতে হবে। যারা দেরি করবে, তারাই বড় ঝুঁকিতে পড়তে পারে। সূত্র : দ্য গার্ডিয়ান

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com