রবিবার, ১১:৩৬ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির ‘বিস্ফোরক’ আবিষ্কার গোপন রাখছে এআই প্রতিষ্ঠানগুলো! জাজিরায় বিএনপির সমাবেশস্থল ভাঙচুর, শতাধিক ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও স্কুলে সামরিক বিমান হামলা থামছে না আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম কুমিল্লায় চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রীসহ দুই শ্যালক আটক আওয়ামী লীগের ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি নিউজিল্যান্ডের স্কোয়াডে ৭ পেসার, দুজনের উচ্চতা সাড়ে ৬ ফুট

কুমিল্লায় চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় চলন্ত লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা থেকে একে একে চারটি গাড়ির সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যানবাহনের মধ্যে রয়েছে দুটি বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস। আহতদের মধ্যে গুরুতর আটজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার রাত পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সি জানান, চট্টগ্রামগামী একটি চলন্ত লরির পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এর কিছুক্ষণ পর বাসটির পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস। সবশেষে বেঙ্গল পরিবহনের বাসটির পেছনে ধাক্কা দেয় একই অভিমুখে চলাচল করা একটি মাইক্রোবাস।

তিনি বলেন, চলন্ত অবস্থায় যানবাহনগুলোর মধ্যে দূরত্ব কম থাকায় একটি গাড়ির সঙ্গে আরেকটির সংঘর্ষ হয়। লরির পেছনে প্রথম বাসটির ধাক্কা লাগার পর পেছনের গাড়িগুলোও নিয়ন্ত্রণ হারিয়ে একে একে দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা দুর্ঘটনাকবলিত দুটি বাস ও মাইক্রোবাসের চালক-যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রানা জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে গুরুতর আহত আটজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত হননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com