রবিবার, ১০:১২ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কুয়াকাটার নৈসর্গিক সৌন্দর্যে গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে, সাংস্কৃতিক সন্ধ্যায় মিলনমেলা পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন হাম উপসর্গে আরও ৫ মৃত্যু ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন বহু বছরের মধ্যে সেরা দুর্গাপূজা উদ্‌যাপন, স্বস্তিতে বাংলাদেশের হিন্দুরা জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা শাহাদাত হোসেন এবার চট্টগ্রাম সিটির প্রশাসক বিক্ষোভে আবারও উত্তাল ফ্রান্স, গ্রেফতার প্রায় এক হাজার মেসিকে নিষ্প্রভ রেখে মায়ামির বিপক্ষে রেড বুলসের দাপুটে জয়

কুয়াকাটার নৈসর্গিক সৌন্দর্যে গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে, সাংস্কৃতিক সন্ধ্যায় মিলনমেলা

পলাশ তালুকদার, গৌরনদী
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

“তোমার বিশাল রূপের টানে বারবার ছুটে আসি তোমার পানে, হে সাগরকন্যা কুয়াকাটা”—প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সান্নিধ্যে আনন্দ, আবেগ ও সৌহার্দ্যের আবহে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের ফ্যামিলি ডে-২০২৬।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কুয়াকাটার হোটেল মেরিন ভিউয়ের সভাকক্ষে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমা পত্রিকার সম্পাদক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক খোন্দকার কাওছার হোসেন এবং গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল,

ঢাকা ফকিরাপুল ক্লাবের সভাপতি ও দি ডেলি রিপাবলিক এর নির্বাহী সম্পাদক সৈয়দ রিয়াজুল করিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, আনন্দ টেলিভিশনের বরিশাল ব্যুরোপ্রধান কাজী আল-আমিন, বনভোজন বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক মোঃ খাইরুল ইসলাম,  হাসান মাহমুদ সহ  বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় গৌরনদী প্রেসক্লাবের সদস্য, কবি ও সাংবাদিক পলাশ তালুকদার কবিতা আবৃত্তি করে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার বিতরণ ও আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com