শুক্রবার, ০৫:০২ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য কম্পিউটার ও আইপিএস প্রদান 

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত
বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত কাজের সুবিধার্থে দুটি কম্পিউটার ও একটি আইপিএস প্রদান করেছেন আগৈলঝাড়ার কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম (শামস)।
গতকাল বুধবার (২১ অক্টোবর) সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর পক্ষ থেকে এসব সরঞ্জাম প্রদান করা হয়।
অনুষ্ঠানে আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামিমুল ইসলাম শামীম সভাপতিত্ব করেন। ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম শামসের পক্ষে তাঁর ছোট ভাই সান্টু শিকদার প্রেসক্লাবের সাংবাদিকদের হাতে দুটি কম্পিউটার ও একটি আইপিএস তুলে দেন।
এ সময় সান্টু শিকদার বলেন, সাংবাদিকরা সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা সংবাদমাধ্যমে তুলে ধরেন। তাঁদের পেশাগত কাজকে আরও সহজ ও গতিশীল করতে প্রয়োজনীয় সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, উপজেলা যুবদলের নেতা ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার এবং এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মিল্লাত চৌধুরী।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সংবাদ সংগ্রহ, সংবাদ তৈরি, তথ্য সংরক্ষণ ও সংবাদমাধ্যমে তা দ্রুত পাঠানোর ক্ষেত্রে কম্পিউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাশাপাশি বিদ্যুৎ চলে গেলে আইপিএসের মাধ্যমে কাজ চালিয়ে নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহসভাপতি রিপন বিশ্বাস, মাসুম হাওলাদার, সাইফুল মৃধা ও আকাশ মাহমুদ, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার ও রাসেল হাওলাদার, নির্বাহী সদস্য কেএম আজাদ এবং সদস্য আশরাফ উদ্দিন ও শাহাদাত হোসেন চৌধুরীসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকেরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com