শনিবার, ১০:৪১ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে  বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

এ,এস,মামুন গৌরনদী
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত
বরিশালের গৌরনদীতে অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ছানি অপারেশনের লক্ষ্যে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও পরামর্শ প্রদান করা হয়।  শনিবার দিনব্যাপী গৌরনদীর টরকী এলাকার নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আছিয়া চ্যারিটেবল ক্লিনিকে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ¦ আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মাহমুদুল হক উজ্জ্বল, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, বরিশাল উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহফুজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখের ছানি ও নেত্রনালী অপারেশনসহ বিভিন্ন চোখের সমস্যায় ভোগা তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি চক্ষু ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে  ছানি অপারেশন, বিদেশী লেন্স সংযোজন, ওষুধ, কালো চশমা এবং যাতায়াত ও থাকার ব্যবস্থা করার কথা ঘোষণা করা হয়।  ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জানান, মানবসেবার অংশ হিসেবে প্রতি তিন মাস পর পর ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে এই ধরনের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com