“সমবায় অর্থায়ন অশান্ত বিশ্বের অবিচল আস্থা।” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের গৌরনদীতে ৭৮ তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ অক্টোবর বিকাল ৩:৩০ মিনিটে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সকল ক্রেডিট ইউনিয়ন সমূহ এর আয়োজনে গৌরনদী উপজেলা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে গৌরনদী উপজেলা হলরুমে আলোচনা সভা গৌরনদী ও আগৈলঝাড়া কালব এর ক্লাষ্টার পরিষদের সভাপতি রাশেদুজ্জামান ঝিলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম।
বিশেষ অতিথি ছিলেন কালব্ এর ‘ঘ’ অঞ্চলের ডিরেক্টর খন্দকার নজরুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান,গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির,গৌরনদী উপজেলা সমবায় অফিসার লতিফা আকতার, উপজেলা কৃষি অফিসার মোঃ সেকান্দার শেখ, এস এম জাকির হোসেন, সম্পাদক, জেবি একতা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, সহ-সভাপতি, গৌরনদী ও আগৈলঝাড়া ক্লাষ্টার পরিষদ এবং সভাপতি, ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপন কমিটি, মোঃ শাহ আলম হাওলাদার, সভাপতি, নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ও সম্পাদক, গৌরনদী ও আগৈলঝাড়া ক্লাষ্টার পরিষদ, এইচ এম ইলিয়াস, সভাপতি, গৌরনদী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, মোঃ জামাল খান, সভাপতি, গৌরনদী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ.ঝর্না রাণী পান্ডে, কোদালধোয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ও সদস্য গৌরনদী ও আগৈলঝাড়া ক্লাষ্টার পরিষদ অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সভাপতি, আগৈলঝাড়া শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ,
সভাপতি, বাকাই কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ প্রমূখ।
এ জাতীয় আরো খবর..