শুক্রবার, ০৪:৫১ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয়  সাফল্য,শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পঠিত
সোনালী ব্যাংক পিএলসির ১২০ দিনের বিশেষ ব্যবসায়িক কর্মসূচি-২০২৬র অসাধারণ সাফল্য অর্জন করে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বরিশালের গৌরনদী থাখা সোনালী ব্যাংক।  এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ শাখাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  মো. হাসান মাহমুদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার,   ‘Best Branch Incumbent from each Principal Office’  ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  মো. শওকত আলী খান স্বাক্ষরিত Certificate of Appreciation -এর মাধ্যমে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এ অর্জন সোনালী ব্যাংক গৌরনদী শাখার ব্যবসায়িক অগ্রগতি, কর্মদক্ষতা, নিষ্ঠা ও লক্ষ্যমুখী কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে পরিকল্পিত উদ্যোগ, দায়িত্বশীলতা, আন্তরিক প্রচেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত ভূমিকা এ সাফল্য অর্জনে সহায়ক হয়েছে। ব্যাংকিং খাতে প্রতিযোগিতামূলক পরিবেশে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ব্যাংকের সার্বিক উন্নয়নে এ ধরনের সাফল্য বিশেষ গুরুত্ব বহন করে। গৌরনদী শাখার এ অর্জন স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সেবাগ্রহীতাদের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 মোা. হাসান মাহমুদের এ সম্মাননা অর্জনে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই সঙ্গে সোনালী ব্যাংক গৌরনদী শাখার সকল কর্মকর্তা-কর্মচারীকে  আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন গ্রাহকরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে উঠুক। সোনালী ব্যাংক গৌরনদী শাখা আগামী দিনেও সততা, দক্ষতা, পেশাদারত্ব ও গ্রাহকসেবার উৎকর্ষ বজায় রেখে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকান্ডে ইতিবাচক অবদান রাখবে—এ প্রত্যাশা সবার।অভিনন্দন ও শুভকামনা সোনালী ব্যাংক গৌরনদী শাখার সাফল্যের ধারা অব্যাহত থাকুক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com