শুক্রবার, ০৮:৫৬ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বাসের চাপায় কাতার প্রবাসী নিহত সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয়  সাফল্য,শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক  কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু 

সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক 

পলাশ তালুকদার,গৌরনদী:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত
বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার বড় বোন এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মোঃ হাবিবুর রহমান মিয়া ও বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ ওবায়দুর রহমান মিয়া টগরের মা রাহিমা বেগম (৯০) দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ দিকে তার বড় ছেলের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ নাতি-নাতনি, ভাই, বোন এবং আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার সকালে মরহুমার প্রথম নামাজে জানাজা কটকস্থল ও দ্বিতীয় নামাজে জানাজা পশ্চিম বাউরগাতি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্ঠা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি, বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য আবুল হোসেন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সদস্য কাজী আল আমীন, লিটন খান সহ অন্যান্য সাংবাদিক  সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com