বৃহস্পতিবার, ০৮:২১ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

দ্বিতীয় দফার চন্দ্র অভিযানেও ব্যর্থ নাসা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৭ বার পঠিত

যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহে দ্বিতীয়বার ব্যর্থ হলো নাসার ঐতিহাসিক চন্দ্রাভিযান চেষ্টা। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে আর্টেমিস-১ চাঁদের উদ্দেশে যাত্রার কথা ছিল স্থানীয় সময় গতকাল শনিবার সকালে। কিন্তু এদিনও ব্যর্থ হয়।

নাসার চন্দ্রাভিযানের ঘটনার সাক্ষী হতে শনিবার সকালে লাখো মানুষ উপস্থিত হন ফ্লোরিডা সমুদ্র সৈকতের তীরে। অনেকটা হতাশ হয়েই ফিরতে হয়েছে তাদের। কর্তৃপক্ষ জানিয়েছে, রকেটটি থেকে তরল হাইড্রোজেন লিক করে বেরিয়ে আসায় আপাতত উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্থানীয় সময় সকাল ১১টা ১৭ মিনিটে উৎক্ষেপণ স্থগিত করার ঘোষণা আসে। এটি নাসার সবচেয়ে শক্তিশালী ও আধুনিক রকেট বলে দাবি করা হচ্ছে। এর আগে, ৩২২ ফুট উচ্চতার রকেটটি গত সোমবার প্রথমবার উৎক্ষেপণ চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীকালে উৎক্ষেপণ চেষ্টা কবে হতে পারে তা স্পষ্ট করেনি নাসা। মাস খানেক সময়ও লেগে যেতে পারে।

নভোচারীবিহীন আর্টেমিস-১ পরীক্ষামূলক উৎক্ষেপণের চেষ্টা চলছে। এখন পর্যন্ত মানুষ বহন করতে সক্ষম এমন কোনো নভোযান এত দূর যায়নি।

নাসার কর্মকর্তা বিল নেলসন বলেন, ‘নিরাপত্তা হলো সবার আগে। এই ধরনের রকেট পাঠানোর আগে এর সিস্টেমগুলো ব্যাপকভাবে যাচাই করতে হয়। মনে রাখবেন, এটি পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত, আমরা উৎক্ষেপণ করতে যাচ্ছি না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com