মঙ্গলবার, ০৪:৪৭ পূর্বাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ইউপি নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম কাফীর পক্ষে মতবিনিময় সভা  আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ  আগৈলঝাড়ায় গ্রাম পুলিশকে শক্তিশালী করতে বাইসাইকেল ও পোশাক বিতরণ আগৈলঝাড়ার ইউএনও এর সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দীপের পর দিশা নতুন সমীকরণ এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ মহাসড়ক অবরোধ-বিক্ষোভ : গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরে আজও বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার আশায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্বীকারোক্তিমূলক পোস্ট, আটক ১

‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলার পর জাতীয় দলকে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। আলবিসেলেস্তেদের হয়ে দুই দশকের বেশি সময়ের পথচলার ইতি টানার মুহূর্তে এবার প্রকাশ্যে এসেছে তার বিদায়ের কিছু অপ্রকাশিত দৃশ্য।

ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস প্রকাশিত এক ভিডিওতে আর্জেন্টিনার জার্সিতে খেলার অভিজ্ঞতা, আবেগ ও গর্বের কথা তুলে ধরেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

নিজের তরুণ বয়সের মেসিকে কী পরামর্শ দিতেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উপভোগ করো। সবকিছু আরও বেশি উপভোগ করো। সত্যি বলতে, ফুটবল দুনিয়ায় যা অর্জন করেছি, সেসবের সবটা হয়তো তখন বুঝতে পারিনি।’

জাতীয় দলের হয়ে দীর্ঘ পথচলার স্মৃতিচারণা করতে গিয়ে মেসি বলেন, ‘এখানে আসতে আমার খুব ভালো লাগত। ২০ বছরের বেশি সময় কাটিয়েছি এখানে। তাই বিদায় নেওয়া সহজ নয়। এত বছর আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর্জেন্টিনা।’

আর্জেন্টিনার জার্সি পরার অনুভূতি তুলে ধরে মেসি আরও বলেন, ‘এই জার্সি পরা এবং দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের। আমি হেরেছি, জিতেছি কিন্তু এই জার্সি পরাটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব সময় সেভাবেই দেশের হয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।’

আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ক্যারিয়ারে মেসির অর্জনের তালিকা যেমন সমৃদ্ধ, তেমনি রয়েছে নানা উত্থান-পতনের স্মৃতি। ব্যর্থতার হতাশা পেরিয়ে জাতীয় দলকে একাধিক বড় শিরোপা এনে দিয়েছেন তিনি। তাই বিদায়ের এই মুহূর্তে তার কণ্ঠে উঠে এসেছে দেশের জার্সির প্রতি ভালোবাসা, গর্ব আর দীর্ঘ পথচলার প্রতি কৃতজ্ঞতা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com