মঙ্গলবার, ০১:৩৬ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিতে ১৬ নির্দেশনা নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস প্রায় ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, অসুস্থ একাধিক রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট

​গৌরনদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ সংবাদ সম্মেলন; 

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার (১২ অক্টোবর) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
​সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জহুরুল ইসলাম জহির।
​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইব্রাহীম বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারসমূহকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে সঠিক তথ্য নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করেছে। গৌরনদী উপজেলায় সর্বপ্রথম খানজাপুর ও চাঁদশী ইউনিয়ন থেকে এই তথ্য সংগ্রহের কাজ শুরু করা হবে। এ কার্যক্রম শতভাগ সফল ও স্বচ্ছ করতে তিনি স্থানীয় সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
​প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সুনির্দিষ্ট করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। এতে সঠিক তথ্য সংগ্রহ নিশ্চিতকরণে নিয়োজিত কর্মীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের তাগিদ দেওয়া হয়।
​সভায় আরো উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ সরদার, সিনিয়র সহ-সভাপতি এম. আলম, সিনিয়র সাংবাদিক মোঃ মোস্তফা হাওলাদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত মাঠপর্যায়ের সুপারভাইজারবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com