মঙ্গলবার, ০১:৩৬ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিতে ১৬ নির্দেশনা নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস প্রায় ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, অসুস্থ একাধিক রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সভা বাটাজোরে

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বাটাজোর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. পলাশ সরকার পিএএ।
​সভায় সর্বজনীন এই ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হালিম মিয়া, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজাদ মৃধা, সদস্য সচিব ও বাটাজোর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইমদাদুল হক পান্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক ফিরোজ সরদার ও আনোয়ারা বেগম।
​এছাড়া পূজা উদযাপন ও স্থানীয় সমাজের প্রতিনিধিত্ব করে বক্তব্য রাখেন বীর বিক্রম সুধীর দাস, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন দাস এবং পরিতোষ কুমার নন্দীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
​সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে প্রতিটি পূজা মণ্ডপে নির্বিঘ্নে যেন দর্শনার্থীরা আসতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক সামাজিক সংগঠনগুলোর নেতাদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com