রবিবার, ০৭:৩৯ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ, সম্পাদক তাপস ভাত খাইতে পারি নাহ, ইস্কুলে যামু কেমনে? আট বছরের জিহাদের আর্তনাদ  চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী বিজয় অলআউট আফগানিস্তান, ১০৬ রানের লিড পেল বাংলাদেশ হাসান মাহমুদের ইতিহাস গড়া হ্যাটট্রিক আ. লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সত্যতা পায়নি আইপিইউ: স্পিকার সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু তাজমিন হত্যা মামলার আসামি সুমন মাদকাসক্ত, ভেঙেছেন নিজ সংসারও যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বাসহ আটজনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে তানজিন তিশা, দুমড়েমুচড়ে গেল গাড়ি

গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ, সম্পাদক তাপস

এ,এস,মামুন গৌরনদী
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে প্রেমানন্দ ঘরামীকে সভাপতি এবং তাপস বণিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গৌরনদী গার্লস স্কুল এ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির শরীফ ও সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপন।
সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি প্রেমানন্দ ঘরামী, সাধারণ সম্পাদক তাপস বণিক, আশিস হালদার, বিপুল হালদার ও শ্রীকৃষ্ণ চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা পূজা উদযাপন কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করা, ধর্মীয় উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com