শুক্রবার, ০৪:৪২ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

গৌরনদী এসিল্যান্ড মেহেদী হাসানের বিদায় সংবর্ধনা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৮১ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো. মেহেদী হাসানের বদলিজনিত উপলক্ষে বৃহস্পতিবার রাতে স্থানীয় চড়ুইভাতি রেস্টুরেন্টে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে বিদায়  সংবর্ধনার আয়োজন করা হয়। গৌরনদীতে মেহেদী হাসানের দায়িত্ব পালনকালে তার সততা, সাধারন মানুষকে হয়রানীমুক্তভাবে সেবা প্রদানের জন্য এ সংবর্ধনা দেয়া হয়।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সহসভাপতি এম আলমসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা গৌরনদীতে কর্মকালীন সময়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের দায়িত্বশীলতা, বিভিন্ন কর্মকাণ্ড ও জনসেবামূলক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর আগামী কর্মস্থলে সফলতা ও সমৃদ্ধি কামনা করেন তারা। বিদায়ী এসিল্যান্ড মো. মেহেদী হাসান তাঁর বক্তব্যে গৌরনদীতে কর্মকালীন বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, সফলতা ও আগামী কর্মজীবনের সমৃদ্ধি কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com