রবিবার, ১১:০৬ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল; মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান গণতন্ত্র কার্যকরে বিরোধী দলকেও পর্যাপ্ত পরিসর দেওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি একযোগে পুলিশের ২৪ কর্মকর্তা বদলি বাজারে নৈরাজ্যের মধ্যেই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় আখতারুজ্জামান রিমান্ডে রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর, ছাত্রদল নেতা জিন্নাহ কারাগারে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

বার্থী ডিগ্রী কলেজে নবীনদের বরণ, বই ও গাছের চারা বিতরণ

গৌরনদী প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নবীনদের উৎসাহিত করতে অনুষ্ঠানে উচ্চমাধ্যমিকের প্রয়োজনীয় পাঠ্যবই এবং পরিবেশ সচেতনতা বাড়াতে বিনামূল্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার পাণ্ডের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আব্দুল সালাম।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আব্দুল সালাম বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করাই শিক্ষার উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের সৎ, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষা ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন হতে হবে। তিনি নবাগত শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য ও কলেজের গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট এস. এম. মনিরুজ্জামান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসক জাহাঙ্গীর আলম, কলেজের দাতা সদস্য আসাদুজ্জামান মাসুদ মিয়া, ব্যবসায়ী ও সমাজসেবক এস. এম. মোশাররফ হোসেন, আমিনুল হক শাহীন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিব খান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক জহির উদ্দিন দোলন ও প্রভাষক মিজানুর রহমান। এ সময় গভর্নিং বডির সদস্য জহিরুল ইসলাম, এস. এম. জানে আলমসহ কলেজের শিক্ষক, অভিভাবক, নবীন ও প্রবীণ শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নবাগত শিক্ষার্থীদের হাতে উচ্চমাধ্যমিকের প্রয়োজনীয় পাঠ্যবই তুলে দেওয়া হয়। একই সঙ্গে কলেজের গভর্নিং বডির সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. নাসির উদ্দিনের সৌজন্যে প্রত্যেক নবীন শিক্ষার্থীকে একটি করে ফলদ ও বনজ গাছের চারা দেওয়া হয়। এ সময় কলেজের প্রবীণ শিক্ষার্থীরা ফুল দিয়ে নবীনদের বরণ করে নেন।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নাট্যাংশ পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা। সাংস্কৃতিক পরিবেশনায় নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com