বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বিজয়পুর এলাকায় নবনির্মিত আল আকসা জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ২ অক্টোবর ২০২৬ জুম্মা’র নামাজের পর আনুষ্ঠানিকভাবে গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আলাউদ্দিন ভূঁইয়া’র অক্লান্ত পরিশ্রমে মসজিদটির উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী থানা মাদ্রাসার অধ্যক্ষ পীর সাহেব ক্কারী আব্দুল আজিজ, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান, সাবেক গৌরনদী উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি বরিশাল জেলা বিএনপি’র সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরিফ, সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরিফ স্বপন, বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুল আলম সেন্টু, আলেমেদীন আলহাজ্ব মাওলানা আব্দুল বাতেন, হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, গৌরনদী উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি আবদুল হালিম কাসেমী,সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন বাচ্চু, যুবদল নেতা মোঃ রিয়াজ ভূঁইয়াসহ স্থানীয় ওলামায়ে কিরাম।
অনুষ্ঠানে নবনির্মিত আল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে মাওলানা মুফতি রুহুল আমিন ফরিদিকে নিয়োগ দেওয়া হয়। তিনি জুমার খুতবা প্রদান করেন। জুম্মার নামাজ ও দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং নবনির্মিত মসজিদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৌরনদী থানা মসজিদের মুহতামিম অধ্যক্ষ পীর সাহেব আব্দুল আজিজ।
এ জাতীয় আরো খবর..