ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ শিক্ষার্থী নিহত হয়েছে।
২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের সুরভী পরিবহন-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ৩ শিক্ষার্থী নিহত হয়। নিহতরা হলেন বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের তাওহীদ, সৌরভ ও ধামসর গ্রামের মুত্তাকিন।এ বছর তারা ৩ জনই এসএসসি পরীক্ষা দিয়েছিলো। স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার জানান, ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের ধাক্কায় ছিটকে পরে। এদিকে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। উজিরপুর মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের টীম এবং উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান ৩ শিক্ষার্থীই ঘটনাস্থলে মারা যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ জাতীয় আরো খবর..