একসাথে, আরও শক্তিশালী, জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ পালিত হয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ মোঃ মাহমুদুল হাসান ফরিদসহ উপজেলা পোষাপ্রাণি পালনকারী ও খামারিবৃন্দ উপস্থিত ছিলেন।
সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে,পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে আয়োজিত আলোচনা সভায় জলাতঙ্ক রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, কুকুরসহ অন্যান্য প্রাণীকে ভ্যাকসিন প্রদান এবং মানুষ ও প্রাণীর উপকারিতার নানান বিষয় নিয়ে আলোচনা হয়।
এ জাতীয় আরো খবর..