রবিবার, ০৭:১২ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নারীর আত্মনির্ভরশীলতায় শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান জহির উদ্দিন স্বপনের অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার-জহির উদ্দিন স্বপন গৌরনদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন কুখ্যাত খুনী এরশাদ শিকদার’র সহযোগী জয়নাল গ্রেফতার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার

নারীর আত্মনির্ভরশীলতায় শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান জহির উদ্দিন স্বপনের

পলাশ তালুকদার
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত
নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। পরিবার, শিক্ষা, অর্থনীতি, প্রশাসন, রাজনীতি ও সামাজিক উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নারীকে পিছিয়ে রেখে কোনো সমাজ এগিয়ে যেতে পারে না।
তিনি বলেন, নারীর শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে পরিবার থেকেই নারীর প্রতি সম্মান ও সমঅধিকারের সংস্কৃতি গড়ে তুলতে হবে।
মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি নেতৃত্বের বিকাশ এবং কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ পরিবেশ ও ন্যায্য সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়লেও এখনও অনেক নারী অর্থনৈতিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। এসব বাধা দূর করে নারীদের আরও বেশি সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধেও পরিবার ও সমাজকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, গৌরনদী উপজেলা ও পৌর শাখার কর্মসূচি প্রস্তুত কমিটির আহ্বায়ক তাসলিমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম জহিরসহ বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী পৌর মহিলা দলের নেত্রী নার্গিস আক্তার ও তানিয়া মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com