মঙ্গলবার, ০৮:৪৮ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশালের ‘শ্রেষ্ঠ ওসি’ ও মাদক উদ্ধারে প্রশংসাপত্র পেলেন বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট

গৌরনদীতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘ চায়না দুয়ারী’ জাল, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য 

মো. মোস্তফা হাওলাদার
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন হাট-বাজারে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য চরম ক্ষতিকর নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল অবাধে বিক্রির অভিযোগ উঠেছে। প্রশাসনের কার্যকর নজরদারির অভাবে হাট-বাজারগুলোতে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে এসব অবৈধ জাল।
​সরেজমিনে উপজেলার মাহিলাড়া হাটে গিয়ে প্রকাশ্যে চায়না দুয়ারী জাল বিক্রির চিত্র দেখা গেছে। এ ছাড়া খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার টরকী বন্দর, বাটাজোর, সরিকল এবং খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারেও একইভাবে বিক্রি হচ্ছে এই নিষিদ্ধ জাল। জাল ও সুতা বিক্রির দোকানগুলোতে অসাধু ব্যবসায়ীরা গোপনে ও প্রকাশ্যে এসব জাল সরবরাহ করছেন।
​স্থানীয়দের অভিযোগ, হাট-বাজারগুলোতে খোলাখুলি অবৈধ জাল বিক্রি হলেও মৎস্য দপ্তর থেকে দৃশ্যমান কোনো অভিযান চালানো হচ্ছে না। ফলে অসাধু জেলেরা এসব জাল কিনে খাল-বিলে অবাধে ব্যবহার করছেন। এতে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ অন্যান্য জলজ প্রাণী ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
​এ বিষয়ে গৌরনদী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক জানান, “চায়না দুয়ারীর ব্যবহার বন্ধে কঠোরভাবে বাজার মনিটরিং করা হচ্ছে এবং মাঠ পর্যায়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এর পরও জাল বিক্রির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পেলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হবে।”
​অন্যদিকে, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীম জানান, “চায়না দুয়ারী জালের বিস্তার রোধে মৎস্য দপ্তর মাঠ পর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছে। এ ছাড়া যেসব দোকানে নিষিদ্ধ জাল বিক্রি হচ্ছে, সেখানে অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com