বুধবার, ১১:৩০ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১২০ কোটি টাকা মূল্যের ৮ প্লটের নথি গায়েব ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী, দেবেন নতুন বাংলাদেশের রূপরেখা প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ গৌরনদীতে প্রশাসনের কাছে চার মাদক বিক্রেতার আত্মসমর্পণ স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার  মেসির জন্য আর্জেন্টিনার বিশেষ জার্সি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, কী আলোচনা হলো ইরানে ফের হামলা নাকি শান্তিচুক্তি, ‘বড় সিদ্ধান্তের’ ইঙ্গিত ট্রাম্পের আগৈলঝাড়ায় অপরাধ দমনে ভূমিকার জন্য ৫ পুলিশ কর্মকর্তাকে প্রেসক্লাবের সম্মাননা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

আগৈলঝাড়ায় অপরাধ দমনে ভূমিকার জন্য ৫ পুলিশ কর্মকর্তাকে প্রেসক্লাবের সম্মাননা

মো. মোস্তফা হাওলাদার 
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত
বরিশালের আগৈলঝাড়ায় মাদক উদ্ধার, মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস ও অপরাধ দমনে ভূমিকা রাখায় থানার পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা স্মারক দিয়েছে আগৈলঝাড়া প্রেসক্লাব।
মঙ্গলবার আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খানসহ দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্মাননা পাওয়া কর্মকর্তারা হলেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান, উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান, এসআই মাসুদুর রহমান, এসআই সেলিম রেজা এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক আজিজ।
অনুষ্ঠানে আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি সরদার হারুন রানা, আজাদ রহমান, সহসভাপতি রিপন বিশ্বাস, আকাশ মাহমুদ, সবুজ সরদারসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক মানিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাংবাদিক ও সাধারণ মানুষেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমের সহযোগিতা অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রম নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরা হয়। একই সঙ্গে আগৈলঝাড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী কার্যক্রম ও অপরাধ দমনে পুলিশ প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেসক্লাবের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com