শনিবার, ০১:০৮ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

তফসিল ঘোষণার আগেই গরম বার্থীর রাজনীতি: মোটরসাইকেল শোভাযাত্রায় কাফীর গণসংযোগ

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বরিশালের গৌরনদী উপজেলার ২ নম্বর বার্থী ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা না হলেও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও  যুবদল নেতা তারিকুল ইসলাম কাফীর সমর্থনে ইউনিয়নে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও জনসচেতনতামূলক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় বার্থী ইউনিয়নের ধানডোবা এলাকা থেকে সর্বস্তরের জনগণ ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে এই শোভাযাত্রাটি শুরু হয়। একাধিক মোটরসাইকেলের বহর নিয়ে শোভাযাত্রাটি ইউনিয়নের বেজগাতি, মৈস্তারকান্দি, কটকস্থল ও বার্থী বাজার অতিক্রম করে জনসংযোগ চালায়। পরবর্তীতে বাগমারা মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে বহরটি বড় দুলালি বিএনপি বাজার, বাউরগাতি, টরকী, রামসিদ্ধি বাজার ও বিএনপি বাজার হয়ে ধুরিয়াইল সমদ্দারপারে গিয়ে শেষ হয়।
​পথিমধ্যে বিভিন্ন প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ হাট-বাজারে শোভাযাত্রাটি পৌঁছালে রাস্তার দুই পাশে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি লক্ষ করা যায়। শোভাযাত্রার বহর থেকে তারিকুল ইসলাম কাফী সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অভিবাদনের জবাব দেন।
​গণসংযোগ শেষে অনুষ্ঠিত পথসভায় সম্ভাব্য প্রার্থী তারিকুল ইসলাম কাফী তাঁর রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম ও মাদকের অভিশাপ দূর করাই আমাদের মূল লক্ষ্য। বার্থী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন, চাঁদাবাজমুক্ত এবং জনবান্ধব আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।”
​তিনি স্থানীয় সরকার ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে এলাকার সর্বস্তরের জনগণ, বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
​উক্ত শোভাযাত্রা ও পথসভায় এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় মুরুব্বি এবং বিপুল সংখ্যক তরুণ ভোটার অংশ নেন। নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও এ ধরনের শোডাউন ও গণসংযোগের ফলে বার্থী ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে আগাম নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com