রবিবার, ০৭:০৪ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু দুর্নীতির মামলা : বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গৌরনদীতে মাদক-সন্ত্রাস ঠেকাতে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে ফেরানোর প্রয়াস

পলাশ তালুকদার, গৌরনদী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত
মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ।
বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে মাদক কারবারি, মাদক মামলার আসামি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রমও জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর বিকেলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে ঘরোয়া কাবাডি খেলার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
খেলাকে কেন্দ্র করে বিদ্যালয় মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার গুরুত্বও তুলে ধরে পুলিশ।
খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল।
এ সময় ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, “মাদকসহ যেকোনো ধরনের অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে এ ধরনের আয়োজন করা হয়েছে। সবার সার্বিক সহযোগিতা পেলে আগামী দিনগুলোতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
গৌরনদী মডেল থানা পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান যেমন জরুরি, তেমনি নতুন প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করাও মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সচেতন মহলের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com