রবিবার, ০৭:০১ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু দুর্নীতির মামলা : বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গৌরনদীতে ট্রলি উল্টে খাদে পড়ে হেলপার নিহত

পলাশ তালুকদার, গৌরনদী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত
বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রলি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে রিফাত গাজী (২২) নামে এক হেলপার নিহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠি গ্রামের গৌরনদী-হোসনাবাদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত গাজী পিঙ্গলাকাঠি গ্রামের মৃত লালচাঁন গাজীর ছেলে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যা ৭টার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে নিহত রিফাত গাজীর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com