শুক্রবার, ০৩:৫৯ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নটর ডেম কলেজে ভর্তির সুযোগ পেলেন গৌরনদীর বাউরগাতীর নাফিউল

মো. মোস্তফা হাওলাদার
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ঐতিহ্যবাহী বাউরগাতী গ্রামের মেধাবী ছাত্র সৈয়দ নাফিউল করিম ঢাকার খ্যাতনামা নটর ডেম কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। তিনি বাউরগাতী গ্রামের সম্মানিত অধিবাসী সৈয়দ রিয়াজুল করিমের মেজ ছেলে।
​সম্প্রতি অনুষ্ঠিত নটর ডেম কলেজের অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে তিনি এই সাফল্য অর্জন করেন। তাঁর এই অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে এক উৎসবমুখর ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।
​নাফিউলের এই কৃতিত্বপূর্ণ সাফল্যে সন্তোষ প্রকাশ করে তাঁর পরিবারের সদস্য ও শিক্ষকেরা জানান, নাফিউল ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত পরিশ্রমী ও মনযোগী ছিলেন। নটর ডেম কলেজের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়া তাঁর কঠোর পরিশ্রম ও সাধনারই প্রতিফলন।
​নিজের এই অর্জনে অনুভূতি প্রকাশ করে সৈয়দ নাফিউল করিম বলেন, “এই শুভ মুহূর্তে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সঠিক নির্দেশনার জন্য আমার বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে উচ্চশিক্ষা সম্পন্ন করে একজন সৎ ও সুনাগরিক হিসেবে দেশের সেবায় আত্মনিয়োগ করতে চাই।”
​নাফিউলের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করে তাঁর পরিবারের পক্ষ থেকে সুহৃদ, আত্মীয়স্বজন ও দেশবাসীর কাছে আন্তরিক দোয়া এবং শুভকামনা চেয়েছেন তাঁর পিতা সৈয়দ রিয়াজুল করিম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com