শনিবার, ০৮:৫৯ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং সমাবেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত
বরিশালের গৌরনদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার নলচিড়া বাজারে গৌরনদী মডেল থানার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলের নেতৃত্বে আয়োজিত সমাবেশে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন পুলিশ কর্মকর্তারা।
সমাবেশে মাদক, চুরি, ডাকাতি, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক, অনলাইন সাইবার প্রতারণা, নারী নির্যাতন ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ কর্মকর্তারা বলেন, ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’—এই লক্ষ্য সামনে রেখে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। এলাকার কোনো অপরাধ, অপরাধীর কর্মকাণ্ড বা সন্দেহজনক তৎপরতা সম্পর্কে পুলিশকে দ্রুত তথ্য দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, শুধু আইন প্রয়োগের মাধ্যমে সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয়। অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা, পারস্পরিক সহযোগিতা এবং পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com