সোমবার, ০৮:০৮ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল; মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান গণতন্ত্র কার্যকরে বিরোধী দলকেও পর্যাপ্ত পরিসর দেওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি একযোগে পুলিশের ২৪ কর্মকর্তা বদলি বাজারে নৈরাজ্যের মধ্যেই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় আখতারুজ্জামান রিমান্ডে রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর, ছাত্রদল নেতা জিন্নাহ কারাগারে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তরুণ সমাজের শক্তির কথা তুলে ধরে তিনি বলেন, একটি দেশের এত বড় তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায়, তাহলে তা সম্ভব। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা পরিবর্তন এনেছিল। একইভাবে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেও তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব।

ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। শতভাগ নিয়ন্ত্রণ সম্ভব না হলেও ৮০ শতাংশ পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

তিনি সবাইকে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে রাস্তাঘাটে যত্রতত্র ময়লা না ফেলার অনুরোধ করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে সুন্দর ও সুস্থ রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজের সুস্থতার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখার দায়িত্বও প্রত্যেক নাগরিককে নিতে হবে।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন।

উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এই ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com