বুধবার, ১১:০৪ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত
বরিশালের গৌরনদী মডেল থানায় দায়ের করা ডাকাতি মামলায় কথিত ডাকাত দলের সর্দারসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. শাকিল হোসেন (২২) ও মো. রুবেল (৩২)। পুলিশের দাবি, ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গৌরনদী মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী মডেল থানার মামলা নম্বর-০৯, তারিখ ৮ জানুয়ারি ২০২৬, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারার মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকিল হোসেন বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চর পদ্মা গ্রামের শাহজাহানের ছেলে। অপর আসামি মো. রুবেল শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার মহেশ্বরপট্টি এলাকার মো. তাহের হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতি মামলার এ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে গ্রেপ্তার শাকিল হোসেনের পিসি/পিপিআর সিডিএমএস যাচাই করে তার বিরুদ্ধে বরিশালের মুলাদী থানায় একটি মামলার তথ্য পাওয়া গেছে। মুলাদী থানার এফআইআর নম্বর-১৩, তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৩ এবং জিআর নম্বর-৯০। ওই মামলায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ডাকাতি মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্য এবং বিভিন্ন প্রযুক্তিগত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার সঙ্গে আরও কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। অপরাধ দমনে গৌরনদী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com