শুক্রবার, ০১:১৩ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত
বরিশালের গৌরনদীতে ৫৫টি ইয়াবা ট্যাবলেটসহ মো. মনিরুজ্জামান খান ওরফে বাবু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গৌরনদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের টিকাশার সাকিনে নিজ বসতঘরের সামনে পাকা রাস্তার ওপর থেকে মনিরুজ্জামান খান ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫৫টি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মনিরুজ্জামান খান ওরফে বাবুর বিরুদ্ধে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। পুলিশের পিসি/পিআর ও সিডিএমএস পর্যালোচনায় তাঁর বিরুদ্ধে গৌরনদী থানা এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনের মামলা রয়েছে। মামলাগুলো আদালতে বিচারাধীন।
এ ঘটনায় মো. আমির হোসেন বাদী হয়ে ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করেছেন। মামলার নম্বর এফআইআর-১১।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com