মঙ্গলবার, ০৩:১২ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ভাঙ্গায় চলন্ত বাসের নিচে মোটরসাইকেল, নিহত ২ আরোহী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

ফরিদপুর জেলার ভাঙ্গায় বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনাতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার পর বাসটিকে হেফাজতে নেওয়া হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিহতরা হলেন- পটুয়াখালীর তুষখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) ও বরিশালের গৌরনদী এলাকার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন হাওলাদার (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে আনিসুর ও সালাউদ্দিন মোটরসাইকেলে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির জানান, সংঘর্ষের পর বাসটি থামেনি। এটি বাসের নিচে আটকে থাকা মোটরসাইকেলসহ নিহত দুজনকে প্রায় আধা কিলোমিটার পথ টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে মরদেহগুলো ক্ষতবিক্ষত হয়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেলেও দশমিনা পরিবহন হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com