সোমবার, ১১:১৬ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে ‘দৈনিক আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এ,এস,মামুন ‎
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ বার পঠিত
‎বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে পথচলা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
‎
‎সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‎
‎অনুষ্ঠানে দৈনিক আজকের পেপার-এর সম্পাদক মো. রাজিব ইসলাম তারিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল।
‎
‎অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক আজকের পেপারের উপদেষ্টা ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামিমুল ইসলাম।
‎
‎এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গৌরনদীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সাংবাদিক সোলায়মান তুহিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী আব্দুল হালিম খান,
‎ গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বরিশাল জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রাজা, ইতালি প্রবাসী মিজানুর রহমান মুন্সি, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান রিপন, গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা শাখার সহ-সভাপতি মো. রুয়েদ হাসান রুবেল,  বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী পৌর শাখার আমির মাওলানা হাফিজুর রহমানসহ  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন
‎গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সদস্য এস এম মোশারফ, মো. খায়রুল ইসলাম, মোল্লা ফারুক হোসেন, কাজী আলামিন, আবদুছ ছালেক মামুন,  মো. নাসির উদ্দীন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ, গনঅধিকার পরিষদের পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল হক মৃধা বাবু, নারী বিষয়ক সম্পাদক শাহানাজ আক্তার, কালকিনি সাংবাদিক ফোরামের সভাপতি জিয়া উদ্দিন লিয়াকত, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন অসিম, আগৈলঝাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মাসুম হাওলাদার, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি এস এম মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান, সিফাত হোসেন, মো. রুহুল আমিন, আতাউর রহমান চঞ্চল, মাজহারুল ইসলাম রুবেল এবং নয়াদিগন্তের আগৈলঝাড়া প্রতিনিধি মাওলানা সফিকুল ইসলামসহ অনেকে।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক সমাজে মানুষের কথা বলার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম গণমাধ্যম। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নৈতিকতা, দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
‎
‎বক্তারা আরও বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও সত্য ও মানুষের কল্যাণে গণমাধ্যমের দায়িত্ব অভিন্ন। জনগণের অধিকার, সমস্যা ও প্রত্যাশা তুলে ধরার পাশাপাশি সমাজের অনিয়ম ও অসঙ্গতি দায়িত্বশীলতার সঙ্গে প্রকাশে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
‎
‎আলোচনা সভার একপর্যায়ে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও অনুষ্ঠানের সভাপতির উপস্থিতিতে ‘দৈনিক আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
‎
‎অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com