বৃহস্পতিবার, ০২:৫৫ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মুলাদীতে পবিত্র ফাতেহা -ই- ইয়াজদাহম পালিত  আড়িয়াল খাঁর ভাঙনে গৌরনদীতে দুই বছরে ৪০ পরিবার নিঃস্ব এক মাসে বিলীন পাঁচ বসতভিটা, ঝুঁকিতে স্কুলের সড়ক-ব্রিজ গৌরনদীতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘ চায়না দুয়ারী’ জাল, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য  উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ খুলনায় চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় গ্রেপ্তার ৩ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১১ ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা তেলের দাম কমল

শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

গতবছরের ৫ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেননি, হত্যারও চেষ্টা চালান। গুরুতর আহত অবস্থায় প্রায় সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত নিষ্পাপ শিশুটি পৃথিবী থেকে বিদায় নেয়।

ঘটনার পর দ্রুততম সময়ে আসামি গ্রেপ্তার, তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ এবং তদন্ত শেষে গত ১৩ এপ্রিল ২০২৫ চার্জশিট দাখিল করা হয়। পরবর্তীতে ১৭ মে ২০২৫ মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. জাহিদ হাসান আসামি মো. হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন এবং অপর তিন আসামিকে খালাস দেন।

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী নিম্ন আদালতের প্রেরিত Death Reference এবং আসামির দায়ের করা আপিলের শুনানি শেষে আজ হাইকোর্ট মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com