শনিবার, ১২:৫৭ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ গৌরনদীতে কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে আল-আমিন একাদশের জয় ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহধসের পর ভোটেকোশি নদীর আকস্মিক বন্যা ও এর প্রভাবে সৃষ্ট দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে পৌঁছেছে। স্থানীয় পুলিশের তথ্যের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এখনো ১ হাজার ৯২৪ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে ৩২০ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুর্যোগকবলিত বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ১ হাজার ৫৪৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এর আগে নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছিল, বন্যার পানিতে ভেসে যাওয়া ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৯২৪ জন নিখোঁজ থাকার তথ্য পাওয়া যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃতদের সবচেয়ে বেশি উদ্ধার করা হয়েছে চিতওয়ান জেলা থেকে। সেখানে এখন পর্যন্ত ২৩৩টি মরদেহ পাওয়া গেছে। নাওয়ালপরাসি ইস্টে ১৫৪টি, গোরখায় ৪৬টি, ধাদিংয়ে ৪০টি, নুয়াকোটে ৩৭টি, তানাহুতে ৩০টি, নাওয়ালপরাসি ওয়েস্টে ২৭টি এবং রাসুয়া জেলায় ১২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং কাউন্টিতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

নেপাল-তিব্বত সীমান্তের ভয়াবহ বন্যার পর ৩২০ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে চীনের ভূখণ্ডে প্রায় ৪০০ ভারতীয় নাগরিক আটকা পড়েছেন।

নেপালের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা এখনো চলছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিখোঁজদের সন্ধান এবং আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।

গত বুধবার সকালে নেপালের রাসুয়া ও আশপাশের কয়েকটি জেলায় আকস্মিক বন্যা আঘাত হানার পর বহু মানুষ নিখোঁজ হন। তাদের মধ্যে ৮৬ জন নিরাপত্তাকর্মী, ৫১৭ জন বিদেশি পর্যটক এবং ১২৭ জন নেপালি পর্যটক রয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com